1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বিএনপির কার্যালয়ে ছাত্রলীগ নেতার বিয়ে!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জামালপুরে মেলান্দহ উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে সাবেক এক ছাত্রলীগ নেতার বিয়ের অনুষ্ঠান আয়োজনের অভিযোগ উঠেছে।

শনিবার (৫ আগস্ট) দুপুরে মেলান্দহ থানার সামনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠান শুরু হয়।

ওই ছাত্রলীগ নেতার নাম মো. বিজয় হাসান খান। তিনি মেলান্দহ পৌর শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

সরেজমিনে দেখা যায়, শনিবার দুপুরে মেলান্দহ উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ের ঢোকার পথেই বিয়ের গেট সাজানো। কার্যালয়ের ভেতরে মাঠে প্যান্ডেল বসানো হয়েছে।

বিএনপির দলীয় কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় সাত দিন ধরে বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেলের সাজসজ্জার কাজ শুরু হয়। কার্যালয়ের ভেতরে ঢোকার সব পথ বন্ধ হয়ে যায়। এ নিয়ে গত সাতদিন ধরেই দলীয় কার্যালয় বন্ধ রয়েছে।

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, বিয়ের অনুষ্ঠানের জন্য দলীয় কার্যালয়ের ভেতর কেউ যেতে পারছে না।

মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকী জানান, আমাদের দলীয় কার্যালয়ের বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেল করার জন্য কোনো অনুমতি নেয়নি। এ বিষয়ে আমার সঙ্গে কেউ কোনো কথাও বলেনি।

ছাত্রলীগ নেতা বিজয়ের বাবা কামরুল হাসান খান জানান, ‘বিএনপির দলীয় কার্যালয়ে সঙ্গেই আমার বাসা। আশপাশে কোনো ফাঁকা জায়গা নেই, যেখানে অনুষ্ঠান করব। অনুষ্ঠানের জন্য পার্টি অফিসের কোনো সমস্যা নেই। জায়গার মালিকের সঙ্গে কথা বলেছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com