1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫৯ বার দেখা হয়েছে

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার :  নোয়াখালীর চাটখিল উপজেলায় হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নে ‘নতুন বিএনপির’ দাপটে মূলধারার বিএনপি নেতাকর্মীরা অসহায় হয়ে পড়েছেন—এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপির নেতারা। এ সময় তারা হামলা, মামলা, রাজনৈতিক ষড়যন্ত্রের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগও তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহিন মাস্টার, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আবু এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সুজন। তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে একটি প্রভাবশালী মহল নিজেদের ‘নতুন বিএনপি’ পরিচয়ে এলাকায় আধিপত্য বিস্তার করছে এবং দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও বিভিন্নভাবে হয়রানি চালাচ্ছে।
বক্তারা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় থাকলেও এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে এবং রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে।” তারা দাবি করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে মূলধারার বিএনপিকে দুর্বল করার অপচেষ্টা চালানো হচ্ছে।

একই সঙ্গে তারা অভিযোগ করেন, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের তৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু এ বিষয়ে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে এবং দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে তারেক আজিজ শিপনসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
শেষে তারা কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত হস্তক্ষেপ কামনা করেন, যাতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দলের মধ্যে ঐক্য ফিরে আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com