1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চলমান এক দফা আন্দোলনের অংশ হিসেবে সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচির মধ্যে রয়েছে-

আগামী ১৩, ১৪ ফেব্রুয়ারি মঙ্গল ও বুধবার ঢাকাসহ দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে।

১৬ ফেব্রুয়ারি শুক্রবার সারাদেশে বাংলাদেশ, ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে শহীদ বাংলাদেশীদের স্মরণে বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া ও মাগফিরাত কামনা করা হবে।

১৭ ফেব্রুয়ারি শনিবার সব জেলা শহরে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হবে। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি রবি ও সোমবার দেশের সব উপজেলা, থানা, পৌরসভায় ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, এক দফা আন্দোলন চলমান থাকবে। শুধু স্লোগানে আন্দোলন করলে হবে না, অ্যাকশন দেখাতে হবে।

তিনি বলেন, কারাগারে নিয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। কারাবন্দি নেতারা অসুস্থ হলে তাদের চিকিৎসা কিংবা মুক্তির কোনো ব্যবস্থা করছে না ক্ষমতাসীনরা। অসুস্থ হলেও মির্জা ফখরুলসহ কারাগারে সিনিয়র নেতাদের মুক্তি নিয়ে সরকার তালবাহানা করছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের ইশারায় বিএনপিকে নির্মূল করতে প্রশাসন মাঠে নেমেছে। এ ছাড়া সারাদেশে নতুন করে নেতাকর্মীদের রাজনৈতিক মামলায় জড়ানোর পাঁয়তারা চলছে। জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের পতন নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com