1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বিএনপির ১২১ নেতাকর্মীর কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নাশকতার তিন মামলায় বিএনপির ১২১ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকার তিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এসব রায় দেন।

রায়ে ২০১৮ সালের সেপ্টেম্বরে রাজধানীর তুরাগ থানায় দায়েরকৃত নাশকতার মামলায় বিএনপির ৯৩ নেতাকর্মীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শেখ সাদীর আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন আব্দুর রশিদ, আলম মিয়া, কামাল হোসেন, মোজাম্মেল, নুরুল সিলাম, সুরুজ মিয়া, বোরহান উদ্দিন মনু, হালিম, বারী হুজুর, শাহ আলম, বাদশা, নেছার আহাম্মেদ টুটুল, আবু বক্কা সিদ্দিক, বশির, আমির, কবির হোসেন, খলিলুর রহমান, জলিল মিয়া, সরোয়ার হোসেন, মো. দুলাল মিয়া।

আসামিদের দণ্ডবিধির ১৪৩ ধারায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩৫৩ ধারায় আড়াই বছরের সশ্রম করাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই বছরে ২০১৮ সালের অক্টোবরে রাজধানীর রামপুরা থানার দায়ের করা নাশকতার বিএনপির ১৩ জনকে দুই বছর করে কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুল কাদের, ডা. খান মতিউর রহমান, লোকমান খান, জহিরুল ইসলাম, মাইনউদ্দিন, আহসান হাবিব, হাফেজ আব্দুল কাইউম ভাই, ইকবাল কবির নিপু, সাখাওয়াত হোসেন রিফাত, মিজানুর রহমান গালিব ওরফে গালিব হাসান ওরফে চৌধুরী ইভান, আজিজুল্লাহ ভূঁইয়া, সালেহ আহমেদ ও লুৎফর রহমান।

এ ছাড়া ২০১৩ সালে নভেম্বরে রাজধানীর বংশাল থানার দায়েরকৃত নাশকতার মামলায় বিএনপির ১৫ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪৬ জনকে খালাসের আদেশ দিয়েছেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মোহন, তাইজুদ্দিন ওরফে লম্বা তাইজু, শাহাজাহান,মাসুম, ডলার ইকবাল, ইয়াকুব সরকার, হাজী মো. আদিল, মীর মোহাম্মাদ আলী প্রমুখ। কারাদণ্ডের পাশাপাশি তাদেরকে দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com