1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বিএনপির ২০ হাজার গ্রেপ্তার, ডামি নির্বাচনের চক্রান্ত : রব

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিরোধীদলের ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার ডামি নির্বাচনের চক্রান্ত বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। রোববার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার এবং একরাতে জেল থেকে মুক্তির গোপন তৎপরতার অংশ গণমাধ্যমে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের স্বীকারোক্তির প্রেক্ষিতে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব এই বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে আ স ম রব জানান, কৃষিমন্ত্রী তার সাক্ষাৎকারে বলেন, বিএনপির ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার না করলে বাংলাদেশে আজকে হরতালের দিন গাড়ি চলতো না। এ ছাড়া আমাদের অন্য কোনো গত্যন্তর ছিল না। বিকল্পও ছিল না। যেটা করেছি আমরা চিন্তাভাবনা করেই করেছি। তাদের জেলে না রাখলে দেশ অচল হয়ে যেতো।

বিবৃতিতে তিনি বলেন, কৃষিমন্ত্রীর উপরোক্ত স্বীকারোক্তিতে প্রমাণ হয়, বিরোধী দলকে গ্রেপ্তার করে এবং কারাগারে বন্দি রেখে তামাশাপূর্ণ একতরফা ডামি নির্বাচনের নামে পূর্ব নির্ধারিত ফলাফল ঘোষণার নীল নকশা বাস্তবায়নের চক্রান্তে সরকার জড়িত। বিনা কারণে নাগরিক গ্রেপ্তার, নির্বিচারে কারাগারে আটক ও নির্যাতন, ইচ্ছা মাফিক জেল ও জামিন বিচার বিভাগের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করেছে।

রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সকল মামলা অবিলম্বে বাতিল, সকল বন্দির মুক্তি, বিদ্যমান জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্বাচনী তফসিল বাতিল পূর্বক অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বিদ্যমান সংকট অবসানের জন্য আ স ম আবদুর রব আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com