1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বিএনপি’র ৮০ ভাগ নেতাকর্মী নির্যাতনের শিকার: ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির ৮০ ভাগ নেতাকর্মী দমন ও নিপীড়নের শিকার হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র পুনঃরুদ্ধারের আন্দোলনে নিহত, গুম, পঙ্গুত্বের শিকার নেতাকর্মীর পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, দমন ও নির্যাতন আওয়ামী লীগের হাতিয়ার। এটা না করলে ক্ষমতায় থাকতে পারবে না। সারাদেশে একটা ভীতিকর, ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকতে বিভিন্ন কৌশলে নির্বাচন ব্যবস্থাকে হাতিয়ার বানিয়েছে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, গতকাল বেগম খালেদা জিয়া খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। ডাক্তাররা উপস্থিত ছিলেন। মনে হয়েছিল হয়তো আর সময় পাওয়া যাবে না। আল্লাহ তা’আলার শুকরিয়া, সেই বিপদজনক অবস্থা থেকে ফিরে আনতে সক্ষম হয়েছে।

১/১১ সময় প্রথম ভিকটিম বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান দাবি করে তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আটক করে বিভিন্ন মামলা দিয়ে নির্যাতন করা হয়। এখনো তিনি নির্বাসিত জীবনযাপন করছেন।

গুম, খুন ও নিপীড়ন নির্যাতনের শিকার হওয়া পরিবারের কথা তুলে ধরে ফখরুল বলেন, এ অবস্থা সারাদেশে। শুধু বিএনপি নয়।

পুরো বাংলাদশের মানুষের একই অবস্থা। পুরো দেশের মানুষ ভয়ে আতঙ্কে থাকে, কখন কাকে কিভাবে তুলে নিয়ে যায়। কোনো নিশ্চয়তা নেই। সরকারের নিপীড়ন নির্যাতনের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, এটা একটা ভয়াবহ ব্যাপার। একটা জাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
সামনে উপস্থিত শিশু ও তরুণদের উদ্দেশে তিনি বলেন, তোমরা আশা হারাবে না। কখনো ভাববে না সবকিছু শেষ হয়ে গেছে। কোন ভীরুতা, হতাশা যেন কাজ না করে। মনে রাখতে হবে গণতন্ত্রের আন্দোলন ন্যায় সঙ্গত আন্দোলন। সেই আন্দোলনে আমরা বিজয়ী হবো।

বিএনপি পরিবার সেলের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com