1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বিএনপি নেতা আসলাম চৌধুরী রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৪৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ২০১৩ সালে নাশকতার একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূর এ রিমান্ডের আদেশ দেন।

আজ মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মাহফুজুল হক এ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

আসলাম চৌধুরীর পক্ষে আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ, মোসলেহ উদ্দিন নাসির, খাযরুল ইসলামসহ প্রমুখ রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানিতে বলেন, আসামি দীর্ঘদিন ধরে জেলহাজতে রয়েছে। উনি একজন সরকারি অফিসার। ব্যবসাও করেন। তার অপরাধ হলো তিনি রাজনীতির সঙ্গে জড়িত, রাজনীতি করেন। শুধুমাত্র এ কারণে তার বিরুদ্ধে এত মামলা হয়েছে। যদি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয়, তাহলে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন। আসামির রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করছি।

রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে জামায়াত ইসলাম, ছাত্রশিবির, বিএনপি ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন, দৈনিক বাংলার মোড় ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে তারা। এই ঘটনায় রমনা, পল্টন ও মতিঝিল থানায় হেফাজতে ইসলাম,জামায়াত, ছাত্রশিবির, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে পুলিশ। এর রমনা থানার একটি মামলায় আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হলো।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com