1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বিকেলে ফাইনালে ওঠের লড়াইয়ে নামবে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে বিকেলে বাঁচা-মরার লড়াইয়ে নেপালের বিপক্ষে অগ্নিপরীক্ষা দিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।
আসন্ন ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, আমাদের বর্তমান দলটি বেশ শক্তিশালী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়রাই এই দলের হয়ে খেলছে।

তিনি আরো বলেন, সবাই জানে যদি আমরা জয়লাভ করতে পারি তাহলে নতুন এক ইতিহাস রচিত হবে। এতে আমরা ফাইনালে খেলার সুযোগ পাব। সতীর্থদের প্রতি আমার আস্থা রয়েছে, তারা শতভাগ উজাড় করে খেলবে। আমরা সতেজ একটি দল দেখার অপেক্ষায় আছি।

এখনো পর্যন্ত মালদ্বীপে বাংলাদেশ যা করে দেখিয়েছে তা এক কথায় অসাধারণ বলে মনে করেন জামাল ভুঁইয়া। এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন তিনি। একই সঙ্গে তার প্রত্যাশা লাল সবুজের সমর্থকরা জাতীয় দলের ম্যাচ দেখার জন্য পর্যাপ্ত টিকিট পাবে। নেপালের বিপক্ষে জয়ের আশাবাদ জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, তার দল সমর্থকদের প্রত্যাশা পুরণ করতে সক্ষম হবে।

বাংলাদেশের হেড কোচ অস্কার ব্রুজন বলেন, আত্মবিশ্বাসের দিক থেকে আমরা ভাল অবস্থায় আছি। নেপালের বিপক্ষে ৯০ মিনিটের প্রতিদ্বন্দ্বিতায় আমাদের জয় দরকার। অবশ্যই আমরা তা করতে পারব এবং আশা করছি আমাদের জন্য হবে সুন্দর একটি দিন।

তিনি আরো বলেন, আমাদের যোগ্যতা রয়েছে এবং লড়াইয়ের জন্য প্রস্তুত। নেপালও বেশ শক্তিশালী এবং এই টুর্নামেন্টে তারা এর প্রমাণ দিয়েছে। তারা বেশ ভাল ফুটবল খেলছে। আমরাও ফাইনাল খেলতে চাই এবং বিগত বিশ দিন ধরে আমরা সেটি নিয়ে কাজ করে আসছি।

এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে বাংলাদেশ ভাল ফুটবল খেলে এসেছে। একটিতে জয়, একটিতে ড্র এবং একটিতে পরাজয় বরণ করেছে। চার পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে থাকা দলটির এখন ফাইনাল খেলেত হলে নেপালের বিপক্ষে জয়লাভ করা ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই।

নেপালের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় নামার আগে জামালের দলটি হারের ধাক্কা কাটানো এবং প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পেয়েছে। আশা করা হচ্ছে হিমালয় কন্যা নেপালের বিপক্ষে পুর্ণ শক্তি নিয়ে খেলতে পারবে বেঙ্গল টাইগাররা। কারণ তারা জানে ড্র করলেও বাংলাদেশ দলের ফাইনালে খেলার আশা পূরণ হবে না।

শ্রীলংকার বিপক্ষে জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ ফুটবল দল পরের ম্যাচে এক গোলে পিছিয়ে পড়ার পরও ১০ জন নিয়ে ১-১ গোলে রুখে দিয়েছে ভারতকে। তবে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে ছন্দ হারিয়ে ফেলে লাল সবুজরা, পরাজিত হয় ০-২ গোলে।
অপরদিকে পয়েন্ট তালিকায় অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে রয়েছে নেপাল। তারা একটিতে হারলেও জয় পেয়েছে বাকী দুই ম্যাচে। বাংলাদেশের বিপক্ষে ড্র করলেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হবে নেপালের।

টুর্নামেন্টে প্রথম ম্যাচে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে জয় পায় নেপাল। দ্বিতীয় ম্যাচে তারা শ্রীলংকাকে হারায় ৩-২ গোলে। তবে তৃতীয় ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে শক্তিশালী ভারতের কাছে পরাজিত হয় নেপাল।

বাংলাদেশ দল: শহিদুল আলম, আনিসুর রহমান, আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, তপু বর্মন, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, সোহেল রানা, সাদ উদ্দিন, বিপলু আহমেদ, জামাল ভুঁইয়া, সুমন রেজা, তারিক রায়হান কাজী, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, টুটুল হোসেন বাদশাহ ও মোহাম্মদ হৃদয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com