1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বিজয় দিবসে আগরতলা-আখাউড়া সীমান্তে শুভেচ্ছা বিনিময়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বিজয় দিবস উপলক্ষে বন্ধুত্ব ও সম্প্রীতির প্রতিফলন হিসেবে বাংলাদেশি ও ভারতীয় সশস্ত্র বাহিনী একসঙ্গে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ৫৩তম বার্ষিকী উদ্যাপন করেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

বিজয় দিবসের অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর ১০১ এরিয়া চিফ অফ স্টাফ মেজর জেনারেল সুমিত রানা ও বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকের নেতৃত্বে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা ত্রিপুরার আগরতলা-আখাউড়া সীমান্তে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করেন।

এই অনুষ্ঠান চলাকালে প্রদর্শিত উষ্ণতা ও মৈত্রী মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশি মুক্তিযোদ্ধা ও ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক অংশীদারত্ব ও গৌরবময় আত্মত্যাগের মর্মস্পর্শী স্মৃতি স্মরণ করিয়ে দেয়, যেখানে বাংলাদেশের সাহসী নারী-পুরুষরা তাঁদের জাতীয় মুক্তির জন্য যে সংগ্রাম চালিয়েছিলেন, যার চূড়ান্ত পরিণতি ঘটেছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে।

এই অনুষ্ঠানটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ত্রিপুরা ও আগরতলার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরে।

এই অনুষ্ঠান চলাকালে, উভয় পক্ষই ভারত ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে ও তাদের জনগণের মধ্যে রক্তের বন্ধনে গড়ে ওঠা গভীর বন্ধুত্বের কথা স্মরণ করে এবং তা পুনর্ব্যক্ত করে, যা ন্যায়বিচার, স্বাধীনতা ও সমতার চেতনার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।

আগরতলায় আজকের দিনের আয়োজনে অ্যালবার্ট এক্কা ওয়্যার মেমোরিয়ালে ত্রিপুরার রাজ্যপালের উপস্থিতিতে পুষ্পস্তবক অর্পণ ও একটি সাইকেল র্যা লির সূচনাও অন্তর্ভুক্ত ছিল। একই দিনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় প্রাক্তন সেনাসদস্য ও বীর নারীদের সংবর্ধনা অনুষ্ঠানও আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com