1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বিপিএলে উদ্বোধনী ম্যাচে ফিল্ডিংয়ে বরিশাল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ২৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অবশেষে পর্দা উঠলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের অষ্টম আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। বরিশাল একাদশে বিদেশি কোটায় খেলছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও আলঝারি জোসেফ এবং ইংল্যান্ডের জ্যাক লিন্টট।

অন্যদিকে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে চট্টগ্রাম একাদশে তিন বিদেশি হিসেবে রয়েছেন বেনি হাওয়েল, উইল জ্যাকস ও কেনার লুইস। দুই পেসার নিয়ে মূলত স্পিননির্ভর আক্রমণ সাজিয়েছে তারা।

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৈকত আলি, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, আলঝারি জোসেফ, জ্যাক লিন্টট, নাইম হাসান ও সালমান হোসেন ইমন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, কেনার লুইস, উইল জ্যাকস, সাব্বির রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, শামীম পাটোয়ারী, নাইম ইসলাম, শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com