1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বিবাহ বার্ষিকীতে মন ভালো নেই ওমর সানীর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ২০২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ওমর সানী-মৌসুমী তারকা দম্পতির ২৯তম বিবাহ বার্ষিকী শুক্রবার (২ আগস্ট)। ১৯৯৫ সালের এই দিনে বিয়ে করেন তারা। বিশেষ এই দিনে সবার কাছে দোয়া চেয়েছেন সানী-মৌসুমী দম্পতি।

বিবাহবার্ষিকী উপলক্ষে ফেসবুকে ওমর সানী লেখেন, আজ ২ আগস্ট আমাদের বিবাহ বার্ষিকী, আলহামদুলিল্লাহ ৩০ বছর পার করলাম। খুব ইচ্ছে ছিল অনেক বড় করে সবার সাথে শেয়ার করব, কিন্তু হলো না চারিদিকে লাল শুধু লাল এর মধ্যে আমাদের হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে। কোন আয়োজন নয় যদি পারেন মন থেকে দোয়া করবেন আমাদের জন্য।

ওমর সানী-মৌসুমীর সুখের সংসার আলোকিত করেছে দুই সন্তান। একজন পুত্র ফারদিন ও অন্যজন কন্যা ফাইজা।

সানী বলেন, মৌসুমী আমার জীবনের আলো, সুখে-দুঃখে পথচলার সঙ্গী, এক কথায় সবকিছু। আল্লাহ যেন তাকে সব সময় ভালো রাখেন, সুস্থ রাখেন এবং আমরা সারাটি জীবন পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে বাকিটা জীবন পার করতে পারি এই দোয়াই চাই।

১৯৯২ সালে নূর হোসেন বলাইয়ের এই নিয়ে সংসার চলচ্চিত্রের মাধ্যমে সানীর চলচ্চিত্রে অভিষেক। অন্যদিকে মৌসুমীর সিনেমায় অভিষেক ১৯৯৩ সালে। তার অভিনীত প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত।

১৯৯৪ সালে মুক্তি পাওয়া দীলিপ সোম পরিচালিত ‘দোলা’ ছবির মাধ্যমে জুটি বাধেন ওমর সানী ও মৌসুমী। এর মধ্যে রয়েছে আত্ম অহংকার, প্রথম প্রেম, মুক্তির সংগ্রাম, হারানো প্রেম, গরিবের রানি, প্রিয় তুমি, সুখের স্বর্গ, মিথ্যা অহংকার, ঘাত প্রতিঘাত, লজ্জা, কথা দাও ও সাহেব নামে গোলাম। ‘সোনার চর’ সিনেমায় জুটি বাঁধেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com