1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বিমানবন্দরে এস আলমের ফুফাতো ভাই আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশের বহুল আলোচিত ও সমালোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী ও ফুফাতো ভাই আনসারুল আলম চৌধুরীকে (৫৯) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই যাওয়ার চেষ্টা করছিলেন।

সোমবার তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোহাম্মদ তাহইয়াতুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইউএস-বাংলার একটি ফ্লাইটে করে আনসারুল করিম চৌধুরী দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বিমানবন্দর অভিবাসন পুলিশের কাছে তার তথ্য ছিল। পরে আটক করে তাকে পতেঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক আনসারুল আলম চোধুরী বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। ভোগ্যপণ্যের পাইকারি কেন্দ্র চট্টগ্রামের খাতুনগঞ্জের ‘আনছার ট্রেডিং’ ও ‘ইনহেরেন্ট ট্রেডিং’ নামে দুটি প্রতিষ্ঠানের মালিক তিনি।

আনসারুল সিভিল এভিয়েশন ও বিমানবন্দর গোয়েন্দা সংস্থার রাজনৈতিক সন্দিগ্ধ ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত। তিনি ইসলামী ব্যাংকের চাক্তাই শাখা থেকে ১৪০০ কোটি টাকারও বেশি ঋণ নিয়েছেন।

ইসলামী ব্যাংক ছাড়াও আনসারুলের নামে ৩৪০ কোটি টাকার ঋণ রয়েছে জনতা ব্যাংকে। ২০২২ সালে ব্যাংকটির আগ্রাবাদ করপোরেট শাখা থেকে এই ঋণ নেন আনসার। এস আলমের মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের ১ হাজার ১৫০ কোটি টাকার এফডিআর দেখিয়ে আনসার ট্রেডিংয়ের নামে এই ঋণ নেয়। ১ হাজার ১০০ কোটি টাকার এফডিআর থাকা এই স্বত্বাধিকারীর অ্যাকাউন্ট ওপেনিং ফরমে মাসিক আয় উল্লেখ রয়েছে মাত্র ২ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com