1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বিয়ের কথা বলে ডেকে নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কিশোরীকে বিয়ের জন্য ডেকে বন্ধুদের নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ অক্টোবর) রাতে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকার কালাদি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার মৃত লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া ও একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম।

ভুক্তভোগী কিশোরী জানান, হৃদয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার দুপুর ১২টার দিকে হৃদয় বিয়ে করে বাড়ি নিয়ে যাবে বলে রেডি হয়ে বের হতে বলে। পরে তার কথামতো নলপাথর এলাকার রিজেন্ট টাউনের সামনে যায়। এ সময় হৃদয়সহ পাঁচ যুবক অস্ত্রের ভয় দেখিয়ে আবাসন এলাকায় থাকা কাশবনের ভেতর নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে।

তিনি আরও জানান, আমার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে ফেলে রেখে সবাই চলে যায়। পরে স্থানীয়রা নির্জন স্থানে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চায়। এ সময় পুলিশ এসে বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে।

এদিকে এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ছয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে রোববার দুপুরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির মোল্লা বলেন, গ্রেপ্তারকৃত দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com