1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বিয়ে করলেন নায়িকা মিম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ২৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সাতপাকে বাঁধা পড়লেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিয়ের আনুষ্ঠানিকতা সংবাদমাধ্যমের কাছ থেকে গোপন রাখতে চেয়েছেন মিম। এ কারণে তার আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে মিমের বাবা গণমাধ্যমে জানান, দুই পরিবারের সদস্য ও পাত্র-পাত্রীর ঘনিষ্ঠজনেরাই বিয়েতে উপস্থিত থাকছেন।

পাত্রের নাম সনি পোদ্দার। তিনি পেশায় একজন ব্যাংকার। সনি পোদ্দারের জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লায়। তিনি পড়াশোনা করেছেন ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। কয়েকটি ব্যাংকে চাকরি করার পর বর্তমানে সিটি ব্যাংকের উচ্চ পদে কর্মরত রয়েছেন।

এদিকে মিম ও সনির বিয়ের ছবি এসেছে প্রকাশ্যে। মিম সেজেছেন লাল বেনারসি লেহেঙ্গায়, আর সনির পরনে রয়েছে পাঞ্জাবি। দু’জনের মুখেই রয়েছে উচ্ছ্বল হাসি।

মিম অভিনীত নতুন দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এর মধ্যে ‘পরাণ’ মুক্তি পাবে আগামী ১৪ ফেব্রুয়ারি এবং ‘দামাল’ মুক্তি পেতে পারে মার্চে। এছাড়া সম্পন্ন করেছেন ‘অন্তর্জাল’ নামের আরেকটি সিনেমার কাজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com