1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বিশ্বকাপে ফের অঘটন, তিউনিসিয়ার কাছে ফ্রান্সের হার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ২০২ বার দেখা হয়েছে

এখনও পর্যন্ত দুই দল ৫ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ২বার জিতেছে ফরাসিরা। অন্যদিকে তিউনিসিয়ার জয় ছিল ১টি। আজ (৩০ নভেম্বর) ফ্রান্সের বিপক্ষে অঘটন ঘটিয়ে ফেলেছে তিউনিসিয়ান ফুটবলাররা। বিশ্বমঞ্চে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সকে হারিয়ে দিয়েছে দলটি। তবে জিতলেও বিশ্বকাপ থেকে কান্নায় বিদায় নিয়েছে তিউনিসিয়া।

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামের মাঠে ফ্রান্সকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে তিউনিসিয়া। দলটির পক্ষে গোল করেছেন অধিনায়ক ওয়াহবি খাজরি। ম্যাচের ৫৮তম মিনিটের খেলার ভাগ্য নির্ধারণী গোল করেন এই তিউনিসিয়ার ফুটবলার। ফ্রান্সের বিপক্ষে এই জয়ে ‘ডি’ গ্রুপ থেকে ৪ পয়েন্ট আদায় করে নেয় দলটি।

অবশ্য এই ম্যাচে ড্রয়ের দারুণ সুযোগ পেয়েছিল ফরাসিরা। শেষ বাঁশি বাজার ৩০ সেকেন্ড আগে তিউনিসিয়ার জালে বল জড়িয়ে ফেলেছিল আতোয়ান গ্রিজম্যান। উদযাপনও সেরে ফেলেছিল দলটি। তবে দুর্ভাগ্যজনকভাবে অফসাইডের ফাঁদে গোলটি বাতিল হয়ে যায়। যার ফলে হার নিয়েই মাঠ ছাড়ে ফরাসিরা।

তবে দুর্ভাগ্যজনকভাবে এই পয়েন্ট আদায় করে নিয়েও বিশ্বকাপ থেকে ছিটকে গেছে দলটি। কারণ এই গ্রুপে প্রথম দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের ফ্রান্স। সমান ৬ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com