1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বিশ্বকাপে ব্যর্থতায় ডাচ কোচ ফন গালের পদত্যাগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কাতার বিশ্বকাপের পর পদত্যাগের সিদ্ধান্তটা আগেই জানিয়ে দিয়েছিলেন নেদারল্যান্ডসের কোচ লুইস ফন গাল। তার অধীনে ডাচরা মরুর বুকে বিশ্ব আসরে বেশ ভালও করেছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ভার্জিল ফন ডাইকের দল। যার কারণে এবার নিজেই সরে দাঁড়ালেন ৭১ বছর বয়সী এই কোচ।

নেদারল্যান্ডসের অন্যতম সেরা এই কোচ সর্বজন স্বীকৃত। ক্লাব ফুটবলে বার্সেলোনা, আয়াক্স, ম্যানচেস্টার ইউনাইটেডের মত ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করে বেশ সফল ছিলেন তিনি। তাই তৃতীয়বারের মতো দেশের ডাগআউটে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু বিশ্বকাপের অধরা ট্রফি এনে না দিতে পারার কষ্ট নিয়েই বিদায় নিলেন সদ্য ক্যান্সারজয়ী এই কোচ।

নেদারল্যান্ডসের হয়ে ২০০০-০১ সালে প্রথমবার কোচ হয়েছিলেন তিনি নেদারল্যান্ডসের। যেখানে ১৫টি ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে ৯টি ম্যাচ জিতেছিলেন। কিন্তু সেখানেই প্রথম মেয়াদ শেষ করেন ফন গাল।

এরপর ২০১২ সালে আবারও দ্বিতীয় মেয়াদে নেদারল্যান্ডসের কোচ হন ফন গাল। তার অধীনেই ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে স্পেনকে হারিয়ে গ্রুপে শীর্ষ হয়ে বিশ্বকাপের সেমিতে উঠেছিল তারা। কিন্তু সেবারও লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল কমলা জার্সিধারীরা।

এবার ৩য় মেয়াদে ডাচদের হয়ে ২০২১ সালে দায়িত্ব নিয়ে মোট ২০ ম্যাচে ১৪টিতেই জয়ের দেখা পেয়েছেন তিনি। বড় দলগুলোকে শিরোপা জেতাতে না পারলে কোচরাও স্থায়ী হন না। যার ফলশ্রুতিতে তিনি নিজে থেকেই সরে দাঁড়ান।

লুইস ফন গালের বিদায়ে নেদারল্যান্ডস দলে তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন আরেক সাবেক ডাচ কোচ রোনাল্ড কোম্যান। তিনিও স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ডাগআউট সামলেছেন। ফলে ডাচরা ভবিষ্যতে কি করতে পারে, সেটাই দেখার বিষয়।

সূত্র : রয়টার্স

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com