1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল জ্যোতিরা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সব ঠিক থাকলে দেশের মাটিতেই হতো নারী টি-টোয়েন্টির বিশ্ব আসর। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের সেই আসর এখন অনুষ্ঠিত হতে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ৩ অক্টোবর সেই আসর সামনে রেখেই এবার দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল দশটায় আরব আমিরাতের উদ্দেশে রওনা দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। তার আগে বিশ্বকাপে লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি।

বিশ্বকাপে অবশ্য বাংলাদেশের অতীত পারফরম্যান্স খুব একটা আশা জাগানিয়া নয়। সবশেষ চার টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে এবার সেই ধারা ভাঙতে চান বাংলাদেশ অধিনায়ক। গেল মঙ্গলবার মিরপুর শের-ই বাংলায় সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন এমন লক্ষ্যের কথা।

জ্যোতি বলেন, ‘যে পরিসংখ্যানের (জয়খরা) কথা বললেন, আমার মাথায় এটা সবসময় থাকে যে, আমি নিজেও চারটি বিশ্বকাপ খেলেছি, এখনও পর্যন্ত একটা ম্যাচ জিততে পারিনি। অবশ্যই এবার বিশ্বকাপে আমার ব্যক্তিগতভাবে যেমন লক্ষ্য, গোটা দলেরও তেমনই লক্ষ্য যেন আমরা একটা ম্যাচ জিতে শুরু করতে পারি।’

এবারের বিশ্বকাপে গ্রুপ ‘বি’ তে বাংলাদেশ দল। যেখানে বাংলাদেশের অপর চার প্রতিপক্ষ হলো-ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ অক্টোবর, স্কটল্যান্ডের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com