1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বিশ্বসেরা সাকিবের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চান সৃজিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চান টলিউডের গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। বুধবার (৮ ডিসেম্বর) স্ত্রী রাফিয়াথ রশীদ মিথিলাকে সঙ্গে নিয়ে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন সৃজিত। এসময় এই ইচ্ছার কথা প্রকাশ করেন এই নির্মাতা।

উপস্থিত গণমাধ্যমের প্রশ্নের উত্তরে সৃজিত মুখার্জি বলেন—‘সাকিব আল হাসানের বায়োপিক নির্মাণের ইচ্ছা রয়েছে। তাকে নিয়ে এখনো কোনো চলচ্চিত্র কেন হয়নি সেটাই ভাবছি। তিনি এমন একজন আন্তর্জাতিক মানের অলরাউন্ডার, আমি ভেবেছিলাম এতদিনে তার বায়োপিক নির্মাণ নিয়ে হুড়োহুড়ি লেগে যাবে! তিনি যদি বায়োপিক নির্মাণে আগ্রহী হন, তবে অবশ্যই তা আমার বানানোর আগ্রহ রয়েছে।’

শুধু সাকিব আল হাসানই নন, প্রাক্তন ক্রিকেটার রকিবুল হাসানের বায়োপিক নির্মাণেও আগ্রহী সৃজিত। এ বিষয়ে তিনি বলেন—‘শুধু সাকিব আল হাসানই নন, রকিবুল হাসানের যে ঘটনা ব্যাটে জয় বাংলা লিখে খেলতে নামা, যে প্রতিবাদ, সেই সময়ের পাকিস্তান দল আর মুক্তিযুদ্ধের সঙ্গে ক্রিকেটের যে সম্পর্ক সেই ঘটনা নিয়েও আমার খুবই ইচ্ছা সিনেমা বানানোর।’

কলকাতার একটি ক্রিকেট ম্যাচের স্মৃতচারণ করে সৃজিত বলেন—‘সাকিবের খেলা দেখে মন জুড়িয়ে গেছে। মনে আছে কলকাতার ইডেন গার্ডেন্সে আজারউদ্দিন পর পর ৫টা চার মেরে ম্যাচ জিতিয়েছিল। মিরপুরে এসে সেই স্মৃতি মনে পড়ছে। আশা করছি, আজ সাকিব এমন কিছুই করে দেখাবে। হয়তো বাংলাদেশ জিতবে না, তবু বাংলাদেশ এই ম্যাচ ড্র করতে পারবে।’

বাংলাদেশের ক্রিকেট মাঠে এসে নিজের ভালো লাগার কথা জানিয়ে সৃজিত বলেন, ‘ক্রিকেট মাঠে এই প্রথমবার। খুব ভালো লাগছে। মাঠে ঢুকে অনেক স্মৃতি মনে পড়ছে। সাকিবের জন্য মাঠে আসা। ক্রিকেট জিনিসটাই আমার কাছে অন্যরকম। সিনেমা, সিরিজ সেটা হয়ে গেছে। ক্রিকেটই আমার প্রথম প্রেম। এই প্রেমের সঙ্গে অন্য কোনো প্রেমের সম্পর্ক নেই। সব কিছুর উর্ধ্বে ক্রিকেট।’

উল্লেখ্য, সাকিব আল হাসানের বায়োপিক নির্মাণ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। করোনা সংকটের কারণে এতদিন তা থেমে ছিল বলে জানিয়েছিলেন সাকিব। তবে এটি কে নির্মাণ করছেন তা জানাননি এই অল রাউন্ডার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com