1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের, বাংলাদেশ ১০৮তম

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: এবার বিশ্বের শক্তিশালী ১১৬ পাসপোর্টের তালিকায় ১০৮তম স্থানে জায়গা পেয়েছে বাংলাদেশ। তালিকায় বাংলাদেশের সঙ্গে ১০৮তম স্থানে রয়েছে কসোভো এবং লিবিয়া। এর আগে রয়েছে সুদান আর ঠিক পরেই রয়েছে উত্তর কোরিয়া।

বিশ্বে পাসপোর্টের মান নির্ধারণকারী সূচক হেনলি পাসপোর্ট ইনডেক্স-২০২১ প্রকাশিত হয় মঙ্গলবার (৫ অক্টোবর)। কোন দেশের পাসপোর্টে কতটি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায়, এর ওপর ভিত্তি করে এ সূচকটি তৈরি করা হয়।

প্রকাশিত সূচকে বলা হয়, ভিসা ছাড়া বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের ২২৭টি দেশের ভেতর কেবল ৪০টিতে ভ্রমণ করা সম্ভব। এর মধ্যে আফ্রিকার ১৫টি দেশ, ওশেনিয়ার (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্যতীত) ৫টি, এশিয়ার ৬টি এবং দক্ষিণ আমেরিকার একটি দেশে যাওয়া যায়।

তবে ইউরোপের কোনো দেশেই আগে থেকে ভিসা না করে যেতে পারবেন না বাংলাদেশি পাসপোর্টধারীরা।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপ। ৬৬তম শক্তিশালী অবস্থানে থাকা দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই ৮৭টি দেশে ভ্রমণের সুবিধা পান। প্রতিবেশী দেশ ভারত ৯০ তম, ভুটান ৯৬ তম, শ্রীলংকা ১০৭তম অবস্থানে রয়েছে। এছাড়া নেপাল ও পাকিস্তান ১১০ ও ১১৩তম স্থানে রয়েছে।

শক্তিশালী পাসপোর্টের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে এশিয়ার দুই দেশ জাপান ও সিঙ্গাপুর। এ দুই দেশের নাগরিকরা ভিসা ছাড়াই যেতে পারবেন বিশ্বের ১৯২টি দেশে!

যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান রয়েছে তালিকার সবার নিচে। দেশটির নাগরিকরা ২৬টি দেশে ভিসা ছাড়া চলাচল করতে পারেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com