1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যু দুটোই বেড়েছে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৩৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও আক্রান্ত দুটোই বেড়েছে। গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮ হাজার ২৯৬ এবং শনাক্ত হয়েছে ৩২ লাখ ১০ হাজার ১৩১ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ কোটি ৫৭ লাখ ১ হাজার ৩০০ এবং মৃত্যুর সংখ্যা ৫৫ লাখ ৭৪ হাজার ২৩৬ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এ তথ্য জানা গেছে। এতে আরও বলা হয়েছে, গত একদিনে বিশ্বে করোনায় থেকে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৯ হাজার ৪৬৯ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা ২৭ কোটি ৯ লাখ ৬০ হাজার ৫৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর দিক থেকে হাজার অতিক্রম করেছে যুক্তরাষ্ট্র ১৯০৯ জন। এছাড়া মৃত্যুর দিক দিকে ৫০০ এবং ৫০০ অতিক্রমকারী দেশের তালিকায় রয়েছে রাশিয়া ৬৮৮, ভারত ৪৪২, ব্রাজিল ৩১৭, যুক্তরাজ্য ৪৩৮, ফ্রান্স ৩৭৫, ইতালি ৪৩৪ এবং পোল্যান্ড ৩৭৮।

গত একদিনে শনাক্তের দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ৫ লাখ ৯৯ হাজার ৭৬৮ জন। এরপরে রয়েছে ফ্রান্স, ভারত, ইতালি, ব্রাজিল ও আর্জেন্টিনা। উল্লেখ, করোনার নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হওয়ার পর বিশ্বব্যাপী আবারও আক্রান্তের সংখ্যা ব্যাপক বেড়েছে। এবং নিয়ে বিশ্বে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com