1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ক্যান্সার দিবস (৪ ফেব্রুয়ারি) উপলক্ষে ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর উত্তরা লেডিস ক্লাবে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই সেমিনারে ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
নারী উন্নয়ন ও সচেতনতা বিষয়ক সংগঠন ‘আমরা নারী’ এবং সিওক হেলথকেয়ার (SEOK Healthcare)–এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘আমরা নারী’-এর উপদেষ্টা ডা. আহমেদ ফারুক, সংগঠনের প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব, সিওক হেলথকেয়ার-এর কর্ণধার এম এম মাসুমুজ্জামান এবং কো-ফাউন্ডার ফারহানা হাসনা তুলি। বক্তারা বলেন, ক্যান্সার সম্পর্কে ভীতি নয়—সচেতনতা ও সময়মতো চিকিৎসাই পারে এই রোগ মোকাবিলা করতে।
সেমিনারে উত্তরা লেডিস ক্লাবের প্রেসিডেন্ট মিসেস তাহেরা চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) রাজিয়া খানম এবং হোসনে আরা ইদ্রিসসহ ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চীনের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর জেন জিকুয়াং (ফোশান ফোসুন চানচেং হাসপাতাল, চীন)। তিনি আধুনিক ক্যান্সার চিকিৎসা পদ্ধতি, উন্নত প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
সেমিনারে ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের গুরুত্ব, প্রতিরোধমূলক ব্যবস্থা, জীবনযাপন-সংক্রান্ত ঝুঁকিপূর্ণ কারণ, সময়মতো রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা পরামর্শ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়।
আয়োজকরা জানান, স্বাস্থ্য শিক্ষা ও গণসচেতনতার মাধ্যমে ক্যান্সারের মতো মরণব্যাধি রোগ প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখা সম্ভব। এ ক্ষেত্রে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা ও জনসম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com