1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দাউদকান্দিতে তিন শতাধিক বৃক্ষ রোপণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৭৬ বার দেখা হয়েছে

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি।।”গাছ লাগাই, পরিবেশ বাঁচাই” এর অংশ হিসেবে
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কাটারাপাড়া থেকে নৈয়াইর পর্যন্ত সড়কে তিন শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
বৃহস্পতিবার (৫জুন) দুপুরে উপজেলার কাটারাপাড়া-নৈয়াইর সড়কের দুপাশে তিনশত ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন সিঙ্গাপুর ড. মোশাররফ ফাউন্ডেশন এর উপদেষ্টা বিটেশ্বর ইউনিয়নের খানেবাড়ি গ্রামের বাবুল খন্দকার ও এনসিপি’র কেন্দ্রীয় সদস্য কাটারাপাড়া গ্রামের মাজহারুল ইসলাম হানিফ।

এসময় উপস্থিত ছিলেন বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী মোঃ জাকির হোসেন পাটোয়ারী, গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ শাকিল আহমেদ চৌধুরী।

বৃক্ষ রোপণকালে বাবুল খন্দকার বলেন, এই রাস্তাটি যদিও দীর্ঘদিনের কিন্তু এই রাস্তায় কোনো গাছ রোপণ করা হয়নি, এই রাস্তা দিয়ে শত শত ছাত্রছাত্রী যাতায়াত করে আজকের এই বৃক্ষ রোপণের ফলে পরিবেশ রক্ষায় যেমন ভূমিকা রাখবে তেমনি স্কুলের ছাত্রছাত্রীরাও উপকৃত হবে।

মাজহারুল ইসলাম হানিফ বলেন, পরিবেশ বিপর্যয়ের ফলে আজ আমরা হুমকির মুখে। সরকার থেকে বারবার বৃক্ষ রোপণের কথা বলা হলেও তেমন কোনো উদ্যোগ লক্ষ করা যায়না। তাই আজকে আমরা সম্মিলিত ভাবে এই বৃক্ষ রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com