1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বিশ্ব মেট্রোলজি দিবস আজ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আজ বিশ্ব মেট্রোলজি (পরিমাপ) দিবস। পণ্যের সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর ২০ মে বিশ্বব্যাপী এ দিনটি পালন করা হয়।

এ বছরের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ‘Metrology in the Digital Era’। অর্থাৎ এর ভাবানুবাদ ‘ডিজিটাল যুগে পরিমাপ’।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শিল্পসচিব জাকিয়া সুলতানা পৃথক বাণী দিয়েছেন।

এছাড়া দিবসটি উপলক্ষে ওজন ও পরিমাপ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা International Bureau of Weights and Measures (BIPM) এবং International Bureau of Legal Metrology (BIML) এর প্রধানরা বাণী দিয়েছেন।

বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এরই অংশ হিসেবে বিএসটিআইর প্রধান কার্যালসহ বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে দিবসটির তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা এবং প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ টেলিভিশনে বিশেষ সাক্ষাৎকারভিত্তিক আলোচনা অনুষ্ঠান এবং বাংলাদেশ বেতারে আলোচনা অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা হয়েছে।

মোবাইল ফোনে ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠানোর ব্যবস্থা ছাড়াও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড লাগানো হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (২২ মে) তেজগাঁওয়ে বিএসটিআইর প্রধান কার্যালয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে শিল্পমন্ত্রী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প প্রতিমন্ত্রী, শিল্পসচিব ও এফবিসিসিআইর প্রেসিডেন্ট জসিম উদ্দিন। সেমিনারে সভাপতিত্ব করবেন বিএসটিআই মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ার।

বিশ্বব্যাপী বিভিন্ন প্রকার পণ্য বা সেবা এক দেশ থেকে অন্য দেশে বা বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লেনদেন বা কেনাবেচা করা হচ্ছে। এটা সম্ভব হচ্ছে একমাত্র পরিমাপের ক্ষেত্রে আন্তর্জাতিক পদ্ধতির প্রচলন এবং এ পদ্ধতির প্রতি মানুষের আস্থা, নির্ভরযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতার কারণে।

বিআইপিএম ও বিআইএমএলের সদস্য হিসেবে বাংলাদেশে লিগ্যাল ও সায়েন্টিফিক মেট্রোলজির প্রচলন এবং বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত একমাত্র রেগুলেটরি সংস্থা হিসেবে বিএসটিআই এ বিষয়ে কাজ করছে। মানুষের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পরিমাপের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করে তোলাই বিশ্ব মেট্রোলজি দিবস পালনের মুখ্য উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com