1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বিয়ের ২ মাস পর জানা গেল স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ধর্ষণের শিকার এক তরুণীর বিয়ের দুই মাস পর জানা গেল সে সাত মাসের অন্তঃসত্ত্বা। এমন ঘটনা ঘটেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। এ ঘটনায় মঙ্গলবার (৭ জুন) রাতে ইয়াসিন হাওলাদার (৫০) নামের এক মুদি দোকানির বিরুদ্ধে কলাপাড়া থানায় ধর্ষণ মামলা করেছেন তরুণীর মা।

মামলা সূত্রে জান যায়, ওই তরুণীর মা-বাবা প্রতিদিন গভীর রাতে নদীতে মাছ শিকারে যান। এ সুযোগে মুদি দোকানি ইয়াসিন তাদের ঘরে প্রবেশ করে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে বললে তাকে মেরে ফেলারও হুমকি দেন।

এদিকে গত দুই মাস আগে অন্য জায়গায় তরুণীর বিয়ে হয়। গত ৪ জুন তার শারীরিক পবির্তনের বিষয়টি স্বামীর পরিবারের সদস্যদের নজরে আসে।

ভুক্তভোগী তরুণীর মা বলেন, ‘আমার জামাই এখন মেয়েকে আশ্বাস দিয়েছে যে তোমার ভয় নেই দেখ কী সমাধান হয়। তোমাকে আমি রাখবো ছাড়বো না। তবে তার শ্বশুর বাড়ির লোকজন দুই থেকে আড়াই লাখ টাকা দাবি করেছে। টাকা না দিলে রাখবে না এমনও কিছু বলছে না। তারা আপাতত কি হয় তা দেখবে।’

লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিশ্বাস বলেন, ‘পরশুদিন আমি ওই মেয়ের মায়ের কাছে জানতে পারি যে, তার মেয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা। পরে তার মা আমাকে বিষয়টিকে সমাধানের বললে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘জেনেছি তার গত দুই মাস আগে বিয়ে হয়েছে। তবে অভিযোগ কতটা সত্যি তা জানি না।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, ‘ভুক্তভোগী তরুণীকে মেডিকেল পরীক্ষার পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com