1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বিয়ের ৪৮ বছর পর ঘটা করে বিয়ের অনুষ্ঠান!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৬ বার দেখা হয়েছে

জামালপুর সদর উপজেলার কম্পপুর গ্রামের বাসিন্দা তারা। দীর্ঘ চার যুগ পর এমন বিয়ে উৎসব নিয়ে হইচই পড়ে যায় চারদিকে। কয়েকদিন ধরে চলছে উৎসব।

খাসির বিরিয়ানি, সেমাই, মিষ্টি আর নানা পদ দিয়ে আপ্যায়ন করা হয়েছে প্রতিবেশী ও স্বজনদের।

জয়নাল ও তার স্ত্রী বলেন, আমাদের সেই সময়ে হঠাৎ করেই বিয়েটা হয়ে ছিল তাই কোনো আয়োজন অনুষ্ঠান করা হয়নি।

এলাকাবাসী জানান, শুক্রবার গায়ে হলুদের আয়োজন করে এলাকাবাসী ও স্বজনরা বিয়ের অনুষ্ঠানকে ঘিরে সাজান তার বাড়ি। এতে এলাকার মানুষও অংশগ্রহণ করেন। এই দম্পতির ২ ছেলে সঙ্গে ছিল।

বিয়ের অনুষ্ঠানে অতিথি ফরিদ বলেন, একইদিন দুপুরে খাসির মাংসের বিরিয়ানির সঙ্গে সেমাই, মিষ্টি দিয়ে অ্যাপয়ন করা হয় স্বজন প্রতিবেশী ও গ্রামের কয়েকশ মানুষকে। দীর্ঘদিন পর মনের আশা পূরণ করতে পেরে খুশি জয়নাল ও তার স্ত্রী। এলাকার মানুষও উৎসব পালন করেছে।

জয়নালের প্রতিবেশী শাহিন জানান, এমন বিয়ে তারা আগে দেখেননি। বিয়েতে তারা অংশ নিয়েছিলেন। খাসির মাংসের বিরিয়ানির সঙ্গে ছিল নানা পদ। মানুষ খুব আনন্দ করেছে।

জয়নাল বলেন, আমার নাতনি-নাতিন এর ইচ্ছা পূরণ করতেই এমন আয়োজন করা হয়েছে। আয়োজন করতে পেরে সবাই খুশি। বাবা-মায়ের বিয়ের উৎসবে অংশ নিতে পেরে খুশির কথা জানান ছেলেরাও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com