1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বিয়ে বাড়িতে ‘কীটনাশক মেশানো’ চা পানে অসুস্থ ১৪

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: লালমনিরহাটে পাটগ্রামের বিয়ে বাড়িতে কীটনাশক মেশানো চা পান করে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে ১৪ জন পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাগজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই তাদের মধ্যে গুরুতর অসুস্থ পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শনিবার সকালে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে ১৪ জন অসুস্থ আছেন। তাদের চিকিৎসা চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পাটগ্রাম শ্রীরামপুর এলাকার রফিকুল ইসলামের মেয়ের বিয়েতে অতিথিদের নাস্তা খাওয়ার পর তাদের চা পান করানো হয়। চা বানানোর সময় ভুলবশত চা পাতা না দিয়ে তাতে কীটনাশক (বাসুডিন) মেশানো হয়েছিল। আর ওই চা পান করেই অসুস্থ হয়ে পড়েন বিয়ে বাড়ির ১৪ জন অতিথি। স্থানীয়রা তাদের দ্রুত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। রান্না ঘরে চায়ের পাতা রাখা কৌটার পাশে কীটনাশকের প্যাকেট ছিল বলে ধারণা করা হচ্ছে।

শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমান বলেন, আমার ভাতিজির বিয়েতে ভুলবশত এ ঘটনা ঘটেছে।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জাহানারা বেগম বলেন, বিয়ে বাড়িতে নাস্তা খাওয়ার পর চা খেয়েছি। এর কিছুক্ষণ পর শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। পরে সবাই একই কথা বলছে। পরে জানতে পারি কীটনাশক পান করেছি।

এ ব্যাপারে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, অসুস্থরা বিষাক্ত কিছু পান করেছেন। তাদের চিকিৎসা প্রদান করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ভুলবশত এমন ঘটনা ঘটেছে। তবে জানতে পেরেছি ধীরে ধীরে অসুস্থরা সুস্থ হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com