1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বীরগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতের আলোচনা ও ইফতার মাহফিল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে

 

রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:

১৫ মার্চ’২০২৫ শনিবার ইফতার পুর্ব মকবুল হোটেল এন্ড রেস্তোরাঁয় জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার বিভাগের আয়োজনে অনুষ্ঠানটি পরিবেশিত হয়।

দিনাজপুরের বীরগঞ্জে সাংবাদিকদের সম্মানে “বৈষম্যহীন সমাজ বিনির্মাণ” রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জামায়াতের আমির ক্বারী মো: আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ বীরগঞ্জ-কাহারোল আসনের জামায়াত ঘোষিত সংসদ নির্বাচনে এমপি প্রার্থী সাবেক ইসলামী ছাত্র শিবিরের স্কুল কার্যক্রম সম্পাদক জননেতা মোঃ মতিউর রহমান।

তিনি সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দেশ হবে শান্তিময়, আমরা সাংবাদিক বান্ধব দল, সর্বাবস্থায় আপনাদেরকে সাথে নিয়ে পথ চলতে বদ্ধপরিকর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাশেদুন্নবী বাবু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে এম কাওছার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মঞ্জুরুল ইসলাম, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আবেদ আলী, মো: শাহিনুর ইসলাম, মাহাবুবুর রহমান আংগুর, মীর কাশেম লালু, নাজমুল ইসলাম মিলন, মাজেদুর রহমান ও আমার দেশ প্রতিনিধি মোশাররফ হোসেনসহ অন্যান্যরা। সে সময় বীরগঞ্জের প্রতিটি ইউনিটের প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সম্মানার্থে এই আয়োজন করা হয়েছে, যেখানে ইসলামিক আলোচনা ও ইফতার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম।

ইফতার পুর্ব দেশ জাতি ও মানবতার কল্যানে বিশেষ মুনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com