1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বীরগঞ্জে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে জীবন রায় (১৭) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সে নিজপাড়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। জীবন রায় উপজেলার  নিজপাড়া ইউনিয়নের নতুনহাট ঝাড়পাড়া গ্রামের ভৈরব রায়ে ছেলে।

রবিবার (২৭ এপ্রিল) বেলা  সাড়ে ১১টার দিকে নিজ শয়নকক্ষে রশির সাহায্য গলায় ফাঁস দিয় আত্নহত্যা করে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের   জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জীবনের বাবা- কৃষি শ্রমিক। লেখাপড়া ও অন্য বিষয় নিয়ে তার বাবা-মা সামান্য রাগারাগি করে। এ নিয়ে সে নিজের রুমে গিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান,মরদেহটি উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে, রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। তিনি আরও জানান, এব্যাপরে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com