1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বুড়িগঙ্গার সঙ্গে জিয়া সরণি খাল যুক্তে ৩০০ কোটি বরাদ্দ: প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৯৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও খাল পুনরুদ্ধারে বড় উদ্যোগ নিয়েছে সরকার। বুড়িগঙ্গা নদীর সঙ্গে জিয়া সরণি খাল যুক্ত করতে ৩০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর জিয়া সরণি খাল, কোনাপাড়া খাল ও কুতুবখালী খাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, জিয়া সরণি নাম থাকা সত্ত্বেও অতীতে খালটির উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে সিটি করপোরেশনের অর্থায়নে খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন উন্নয়নকাজ চলছে।
তিনি আরও জানান, রাজধানীর সব খাল পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মীর শাহে আলম বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে বিএনপি সরকার সকল পক্ষের সঙ্গে আলোচনা করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশব্যাপী নদী, খাল ও জলাধার পুনঃখনন কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে। গত ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে ৫৪টি জেলায় একযোগে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় এ কার্যক্রম চলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com