1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বুদ্ধিজীবী হতে স্বাধীনতার সপক্ষে কথা বলতে হবে: মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ‘পণ্ডিত হলেই কেউ বুদ্ধিজীবী হবে না, বুদ্ধিজীবী হতে হলে স্বাধীনতার সপক্ষে কথা বলতে হবে’ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শুক্রবার (১৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

‘প্রজন্ম ৭১ আয়োজিত ‘মুক্তিযুদ্ধের ৫০ বছর: আমাদের যত অর্জন ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- লেখক ও ব্লগার মারুফ রসূল, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘আমরা দায় মুক্ত হতে চাই। বুদ্ধিজীবীদের তালিকা যদি করতে না পারি, তবে দায়মুক্ত হব না। আমরা দায় এড়াতে চাই না, পূর্ণ তালিকা প্রকাশ করতে চাই। আপনাদের অনুরোধ করব, কারো কাছে কোনো তথ্য থাকলে তা দিয়ে সহায়তা করুন।’

তিনি বলেন, ‘ধর্ম নিয়ে রাজনীতি এখনো চলছে। গত ২৬ মার্চ নরেন্দ্র মোদি এলে ধর্মের নামে হেফাজত ইসলাম যা করেছে- তা আপনারা দেখেছেন।’

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘আমরা যারা দেশ জয় করেছি, তারা জয়ের আনন্দে সব ভুলে গিয়েছি। অথচ পাকিস্তানের দোসররা পরাজয়ের গ্লানি ভুলে যায়নি। তারা এখনো এ দেশেই আছেন। আল বদর, আল শামস- এরা এখনো আমাদের মাঝে রয়ে গেছে। এদের তালিকা করতে আমরা ব্যর্থ হয়েছি। তালিকা না করতে পারায় এরা আমাদের মাঝে মিশে গেছে।’

আমাদের পাঠ্যসূচিতে স্বাধীনতাবিরোধীদের চরিত্র তুলে ধরতে না পারায় এমনটি হয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘পাকিস্তান বাহিনী কবে আত্মসমর্পণ করেছে- এমন প্রশ্নে ৯০ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তান উত্তর দিতে পারেনি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com