1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বুধবার থেকে চৌকি বিছিয়ে বসতে পারবেন ব্যবসায়ীরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অস্থায়ীভাবে দোকানে বেচাকেনা শুরু করতে পারবেন বুধবার (১২ এপ্রিল) থেকে। রোববার বিকেলে নগর ভবনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস।

মেয়র জানান, সোমবারের মধ্যেই সেখানকার আবর্জনা সরিয়ে ফেলার কাজ শেষ করা হবে। ব্যবসায়ীরা আপাতত চৌকিতে পণ্য সাজিয়ে বেচাকেনা করবেন। তিনি আরও জানান, এই মধ্যে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য গঠন করা তহবিলে দুই কোটি টাকা জমা হয়েছে।

আগুনের ঘটনায় পুরো বিষয়টি দক্ষিণ সিটি করপোরেশন মধ্যস্থতা করছে উল্লেখ করে মেয়র জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একটি তালিকা ইতিমধ্যে সিটি করপোরেশনের হাতে এসেছে।

বৈঠকে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, ইতিমধ্যেই সমাজের নানা শ্রেণি-পেশা ও সংগঠনের পক্ষ থেকে ব্যবসায়ীদের তহবিলে সাহায্য আসতে শুরু করেছে। যা তাদের মনে নতুন আশা তৈরি করছে। সবার সম্মিলিত সাহায্যে আবারও ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াবেন।

সিটি করপোরেশনের বরাত দিয়ে তিনি জানান, প্রত্যেক ব্যবসায়ীকে পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট জায়গার ওপর একটি করে চৌকি বসিয়ে আপাতত বিকিকিনির সুযোগ করে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com