1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বুবলীকে নিয়ে কেন এত ষড়যন্ত্র: জায়েদ খান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :সম্প্রতি একটি সেলিব্রেটি শো’তে হাজির হয়ে চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান।

এক প্রশ্নের জবাবে বুবলী প্রসঙ্গে এই নায়ক বলেন, ‘বুবলীর সঙ্গে আমার তেমন পরিচয় নেই। তাই তার সম্পর্কে ধারণা কম। তবে সে প্রায়ই দাবি করে তাকে নিয়ে ষড়যন্ত্র হয়। আমার খুব জানার ইচ্ছা, বুবলীকে নিয়ে কেন এত ষড়যন্ত্র হয়। বিষয়টা এমন, বুবলী মানেই যেন ষড়যন্ত্রের শিকার।’

ওই অনুষ্ঠানে চিত্রনায়ক শাকিব খানকে নিয়েও মন্তব্য করেন জায়েদ খান। যেখানে তিনি বলেন, ‘জায়েদ ও শাকিবের মাঝে দু’টি গুনের পার্থক্য হচ্ছে- আমি অনেক শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। অন্যদিকে শাকিব খান এত শিক্ষিত নন।’

এই অভিনেতা আরও বলেন, ‘তবে শাকিব খান আমার চেয়ে খুব ভালো অভিনেতা। যেটা আমার মাঝে নাই।’

নিজেকে নিয়ে বিভিন্ন সমালোচনার প্রসঙ্গে জায়েদ বলেন, ‘সমালোচনাকারী না থাকলে আমি কি এত জনপ্রিয়তা পেতাম? কখনোই পেতাম না। ভালো কথা কেউ শুনে না এবং দেখে না। ভালো কথা কখনো ভাইরালও হয় না। নেতিবাচক প্রচারণা ছাড়া তারকা হওয়া খুব কঠিন। সমালোচনা আমার কাছে ভালোই লাগে। এতে খারাপ লাগে না। কখনো মন খারাপও হয় না।’

জায়েদ খানকে সর্বশেষ দেখা গেছে ‘সোনার চর’ ও ‘ছায়াবাজ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাতে। এর মধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরও দু’টি সিনেমা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com