1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বৃষ্টিকে উপেক্ষা করে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ মিছিল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রবল বর্ষণ উপেক্ষা করে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলে দলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দাউদকান্দি বাজার এলাকায় এক পর্যায়ে তা রূপ নেয় এক বিশাল গণজমায়েতে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই সর্বপ্রথম স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে একদফা আন্দোলনের ঘোষণা দেন। কিন্তু কিছু দল সেই ঐক্য থেকে সরে গিয়ে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। এর ফলে খুনি হাসিনার দোসররা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। আজ গোপালগঞ্জে এনপিপির উপর হামলাও তারই একটি প্রমাণ। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই।”
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম এবং পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার।
এছাড়াও কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও ১৫টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন। বৃষ্টির কারণে মিছিল কিছুটা বিলম্বিত হলেও নেতাকর্মীদের মনোবলে কোনো ভাটা পড়েনি। মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com