1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বেগম খালেদা জিয়ার পাশে ফাতেমা : রক্তের সম্পর্ক নয়, তবুও ইতিহাসের অংশ এক অনন্য বন্ধন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৮২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, সংগ্রাম ও ব্যক্তিজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি হয়ে রয়ে গেছে তার দীর্ঘদিনের সহচর ফাতেমার নাম। রক্তের সম্পর্ক না থাকলেও বেগম জিয়ার প্রতি তার ভালোবাসা, সেবা এবং অবিচল নিষ্ঠা আজ রাজনৈতিক ও মানবিক ইতিহাসের অংশ হয়ে উঠেছে।

কারাগারের কঠিন দিনগুলোতে যে মানুষটি ছায়ার মতো বেগম জিয়ার সঙ্গে ছিলেন, তিনি হলেন ফাতেমা। আদালতে দাঁড়িয়ে তিনি স্পষ্টভাবে বলেছিলেন—
“আমি ম্যাডামের সঙ্গে জেলে যেতে চাই। আমি ছাড়া ওনার সেবা করার মতো কেউ নেই।”

তার এই বক্তব্য তখন দেশজুড়ে আলোচিত হয়। পরবর্তীতে বেগম জিয়ার সঙ্গে তিনি কাটিয়েছেন ৭৭৮ দিন কারাবাস। রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও তার এই ত্যাগ, মমতা ও মানবিকতা রক্তের সম্পর্ককেও হার মানিয়েছে—এমনটাই বলছেন খালেদা জিয়ার ঘনিষ্ঠজনেরা।

কারাগারে প্রবেশের পর ফাতেমার পরিবারের ওপর নানা চাপ, অপপ্রচার ও হয়রানি চলে; তবুও তিনি এক মুহূর্তের জন্যও বেগম জিয়ার পাশে থাকার সিদ্ধান্তে বিচলিত হননি। সবকিছু সহ্য করে, দৃঢ় মনোবলে তিনি পালন করেছেন তার দায়িত্ব। এই দৃঢ়তা ও ভালোবাসাই তাকে আজ বেগম জিয়ার জীবনের এক অনন্য সহযোদ্ধার আসনে নিয়েছে।

ঘনিষ্ঠ সূত্র জানায়, বেগম জিয়া ফাতেমাকে নিজের মেয়ের মতো স্নেহ করেন। আজও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ম্যাডামের সর্বাত্মক সেবা-যত্ন করছেন ফাতেমাই। ওনার উপস্থিতি বেগম জিয়ার জন্য মানসিক শক্তি বলেও উল্লেখ করেছেন চিকিৎসকরা।

রাজনৈতিক অঙ্গনে অনেকেই বলছেন—
ভালোবাসা, আত্মত্যাগ ও মানবিকতার যে উদাহরণ ফাতেমা রেখে গেছেন, তা ভবিষ্যৎ ইতিহাসে বিশেষ স্থান পাবে।

বেগম জিয়ার সঙ্গে কাটানো ৭৭৮ দিনের কারাবাস শুধু রাজনৈতিক ইতিহাস নয়, মানবিকতারও এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com