1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি শুরু শনিবার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তি শুরু হচ্ছে আগামীকাল শনিবার থেকে। চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

এর আগে ডেন্টাল ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে প্রাপ্ত আবেদনের পরিপ্রেক্ষিতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে কলেজভিত্তিক শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

গতকাল বৃহস্পতিবার অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তিচ্ছু দেশি শিক্ষার্থীদের আগামী ২৬ থেকে ৩১ আগস্ট অফিস চলাকালীন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বেসরকারি ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটগুলোর পরিচালনা পর্ষদ কর্তৃক মেধাবী ও অসচ্ছল কোটায় প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার পর ওই কোটার প্রার্থীদের ভর্তির সময়সীমা জানানো হবে।

এতে আরও বলা হয়, কলেজভিত্তিক নির্বাচিত স্ব-অর্থায়নে ভর্তিচ্ছু দেশি শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট ও স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট কলেজ থেকে জানা যাবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com