1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বৈঠকে রাজি নয় বিএনপি, হতাশ ইএমএফের বিদেশি পর্যবেক্ষকরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৯৮ বার দেখা হয়েছে

রোববার (৩০ জুলাই) দুপুরে ইএমএফের আমন্ত্রণে পর্যবেক্ষক প্রতিনিধিদলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করতে যান। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি বৈঠকে বসতে রাজি না হওয়ায় হতাশা প্রকাশ করেন প্রতিনিধিদলের সদস্যরা।

প্রতিনিধিদলের সদস্য যুক্তরাষ্ট্র থেকে আসা পর্যবেক্ষক টেরি এল ইসলে বলেন, আমরা নির্বাচন পূর্বপরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছি। বিভিন্ন পক্ষের সঙ্গে আমরা বৈঠক করছি। বিএনপির সঙ্গেও আমরা বৈঠকে বসতে চেয়েছিলাম। নির্বাচন নিয়ে তাদের উদ্বেগ শুনতে চেয়েছিলাম। তবে তারা আমাদের সঙ্গে বসতে রাজি হয়নি। এ কারণে আমরা হতাশ।

‘আমরা সরকার ও বিরোধীদল উভয়পক্ষের সঙ্গেই বৈঠকে বসতে চেয়েছিলাম। এতে নির্বাচনকেন্দ্রিক বিষয়গুলো আরও পরিষ্কার হতো’- বলেন এ বিদেশি পর্যবেক্ষক।

এসময় আয়ারল্যান্ডের সিনিয়র সাংবাদিক নিক পউল সাংবাদিকদের বলেন, আমরা নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক পদ্ধতি নেই। তাই সংবিধানের কাঠামোর মধ্যেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন।

ইএমএফের আমন্ত্রণে ছয় সদস্যের একটি বিদেশি নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল নির্বাচন পূর্বপরিস্থিতি পর্যবেক্ষণে গত শুক্রবার (২৮ জুলাই) থেকে ঢাকা সফর করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com