1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বৈঠক শেষে আমীর খসরু বললেন, ‘কিছুই বলার নেই’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১১ বার দেখা হয়েছে

বঙ্গনিঅজবিডি ডেস্ক: বিএনপির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ডিপার্টমেন্ট অব স্টেট এবং এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) প্রতিনিধি দল।

শনিবার বিকালে গুলশানের একটি হোটেলে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ বলেছেন, ‘কিছু বলার নেই।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার। সেখানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও ছিলেন।

বৈঠকের পর আমীর খসরুর কাছে সাংবাদিকরা জানতে চান কী বিষয়ে কথা হলো। আমীর খসরু বলেন, উনারা আমাদের ইনভাইট করেছেন, আমরা এসেছি। কথা-বার্তা বলেছি। এতটুকু বলতে পারবো। এর বেশি কিছু বলার নেই।

আপনারা কী বলেছেন- এমন প্রশ্নের জবাবেও আমীর খসরু বলেন, ‘কিছু বলার নেই।’

সদ্য অনুষ্ঠিত দ্বাদশ নির্বাচন নিয়ে কথা হয়েছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘একটাই উত্তর হবে- কিছু বলার নেই।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে ছিলেন, আপনিও কারাগারে ছিলেন এ বিষয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে কথা হয়েছে কিনা- জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘আপনারা যত প্রশ্ন করবেন, আমার উত্তর হচ্ছে- কিছু বলার নেই।’

অন্যদিকে বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ‍পক্ষ থেকেও কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com