1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

*বৈশ্বিক সংস্কৃতি ও ঐতিহ্যের উদযাপনে ‘গ্লেনজিউর ২০২৫’ আয়োজন করল গ্লেনরিচ*

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ঢাকার সাতারকুল ক্যাম্পাসে আজ (১০ মে) বর্নাঢ্য আয়োজনে ‘গ্লেনজিউর ২০২৫’ আয়োজন করেছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল। বিশ্বের নানা দেশের লোককাহিনি, সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপনের এ আয়োজনে অংশগ্রহণ করে গ্রেড ১ থেকে গ্রেড ৫ -এর চার শ’র বেশি শিক্ষার্থী।

ফোকলোর প্রতিপাদ্যে অনুষ্ঠিত গ্লেনজিউর ২০২৫ -এ নৃত্য, গল্প বলা এবং নাটকের মধ্য দিয়ে অংশগ্রহণকারী ও আগত অতিথিদের বিভিন্ন মহাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচয় ঘটে। আয়োজনে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ছিল গ্রেড ১ ও গ্রেড ২ -এর শিক্ষার্থীদের পরিবেশনা এবং দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ছিল গ্রেড ৩ থে গ্রেড ৫ -এর শিক্ষার্থীদের পরিবেশনা।

প্রত্যেকটি পরিবেশনাই ছিল একটি নির্দিষ্ট দেশের ওপর ভিত্তি করে; যেখানে সংস্কৃতি ও সৃজনশীল উপস্থাপনার দারুণ মেলবন্ধন ঘটে। যেসব পরিবেশনা দর্শকদের মোহিত করে, তার মধ্যে ছিল: ব্রাজিলের কার্নিভাল ও ফুটবল নিয়ে ট্রিবিউট অনুষ্ঠান, জাপানের ঐতিহ্যবাহী কাবুকি ও সামুরাই পরিবেশনা এবং তানজানিয়ার মাসাই নৃত্য ও অ্যানিমেল ডান্স।আয়োজনে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হিসেবে আনন্দ শোভাযাত্রা, কালবৈশাখী ঝড় ও পহেলা বৈশাখ ফুটিয়ে তোলা হয় চমৎকার পরিবেশনার মধ্য দিয়ে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের আয়োজনে আরও ছিল মিশরের প্রাচীন বাণিজ্যদৃশ্য ও ইউকুলেলে পরিবেশনা, অস্ট্রেলিয়ার আদিবাসী নৃত্য ও ক্রিকেট স্কিট, ভারতের ভরতনাট্যম ও হোলির নৃত্য এবং মেক্সিকোর টাপাতিও জালিস্কো নৃত্য ও ঐতিহ্যবাহী পোশাক প্রদর্শনী।

এ আয়োজন উপলক্ষে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল সাতারকুলের অধ্যক্ষ রমেশ মুডগাল বলেন, “গ্লেনডিউর শুধুমাত্র সাংস্কৃতিক পরিবেশনাই নয়, এর মাধ্যমে শিক্ষার্থীরা বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে জানার সুযোগ লাভ করে। বিশ্বের আলাদা আলাদা সংস্কৃতি তাদের সৃজনশীলতার বিকাশের পাশাপাশি সহানুভূতিশীল করে তুলতে ভূমিকা রাখবে এবং ভিন্ন সংস্কৃতিকে সম্মান করতে শেখাবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com