1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ পার্বত্য উপদেষ্টাকে অপসারণ ও তিন পার্বত্য জেলা পরিষদ ভেঙে দেয়ার দাবি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৮৫ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার আদিবাসী পরিচয়ের দাবী ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী বিতর্কিত কার্যক্রমের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।

আজ (৩০ জুন) সোমবার
সংগঠনের রাঙামাটি জেলা শাখার উদ্যোগে কাঠালতলী থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বনরূপা সিএনজি স্টেশন চত্বরে সমাবেশে মিলিত হয়।
রাঙামাটি জেলা সভাপতি মো. আলমগীর হোসেন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান।

তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী কর্তৃক “ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের নাম পরিবর্তন ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা কর্তৃক ‘আদিবাসী’ পরিচয়ের দাবিতে জানিয়ে সংবিধানের বিরোধিতা করেছেন।
একটি দায়িত্বশীল পদে অধিষ্ঠিত ব্যক্তি কর্তৃক এমন বক্তব্য প্রদান শুধু অনভিপ্রেতই নয়, বরং তা জাতিগত উত্তেজনা এবং বিভাজনের রাজনীতিকে উৎসাহিত করছে।
বক্তারা বলেন, ৫ আগস্ট বিপ্লবের পর পার্বত্য চট্টগ্রামের বৈষম্যের অবসান হওয়ার প্রত্যাশা থাকলেও বর্তমান সরকারের পার্বত্য উপদেষ্টা শুপ্রদীপ চাকমা ও তার মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন তিন পার্বত্য জেলা পরিষদে চরম বৈষম্য নীতি চলছে।
পার্বত্য মন্ত্রণালয়, সংস্কৃতিক মন্ত্রণালয়, জাতীয় ঐক্যমত কমিশন ও সংস্কার কমিশন পার্বত্য চট্টগ্রাম বিষয়ে একের পর এক বিতর্কিত ও রাষ্ট্রদ্রোহী সিদ্ধান্ত দিয়ে যাচ্ছে। জেলা পরিষদগুলো শিক্ষাবৃত্তি বিতরণ ও জনবল নিয়োগে বাঙ্গালীদের কে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে।
বক্তারা বলেন আগামী জাতীয় নির্বাচনের আগে এইসব বৈষম্যের অবসান কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশ থেকে পার্বত্য মন্ত্রণালয় উপদেষ্টা সু প্রদীপ চাকমাকে অপসারণ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদগুলো পুনর্গঠন করার জোর দাবি জানানো হয়।

বক্তারা আরো বলেন আদিবাসী স্বীকৃতির দাবির আড়ালে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র হিসেবে ভারতের উস্কানিতে সু প্রদীপ চাকমা আদিবাসী স্বীকৃতির কথা সামনে নিয়ে এসেছেন। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন সংশোধন করে জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক ইনস্টিটিউট করার উদ্যোগ নিয়েছেন।
দেশ বিরোধী সংবিধান বিরোধী এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

পিসিসিপি সাধারণ সম্পাদক খলিলুর রহমান এর সঞ্চালনায়
সমাবেশে উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙামাটি জেলা শাখার যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, বরকল উপজেলা সভাপতি তসলিম উদ্দিন, লংগদু উপজেলা সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com