1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের সহযোগিতা করবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতাকে দেখতে রাজধানীর শেরে-বাংলা নগরস্থ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের সাহায্য ও সহযোগিতা করবে। তিনি বলেন, হাসপাতালের চিকিৎসকগণ এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক ও যত্নবান।

পরিদর্শনকালে উপদেষ্টা আহত ছাত্র-জনতার চিকিৎসার খোঁজখবর নেন ও তাঁদের প্রতি সহানুভূতি জানান। তিনি এসময় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com