1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ব্যবসায়ীর পৌনে ২ কোটি টাকা ছিনিয়ে নিলো প্রজন্মলীগ সভাপতি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কুমিল্লার দাউদকান্দিতে সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে পৌঁনে দুই কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি সোহেল রানার বিরুদ্ধে। এই ঘটনায় সোমবার পুলিশ অভিযান চালিয়ে সোহেল রানার বাসা থেকে ছিনতাই হওয়া এক কোটি ৮ লাখ টাকা উদ্ধার করে। তবে তাকে আটক করতে পারেনি পুলিশ। সোহেল রানা নিজেকে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের দাউদকান্দি উপজেলা সভাপতি হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।

পুলিশ জানায়, রোববার রাত পৌঁনে ২টার দিকে এক কোটি ৭৬ লাখ টাকা নিয়ে ঢাকা থেকে কুমিল্লায় ফিরছিলেন সাইফুল। দাউদকান্দি বিশ্বরোড এলাকায় মোহন পেট্রোলপাম্পের সামনে পৌঁছালে অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে টাকাগুলো ছিনতাই করা হয়। ঘটনার অভিযোগ পেয়ে টাকা উদ্ধারে সোহেল রানার বাড়িতে অভিযান চালায় পুলিশ।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, সোহেল রানার বাড়িতে অভিযান চালিয়ে এক কোটি আট ৮ লাখ টাকা উদ্ধার করা হয়। অভিযুক্ত সোহল রানাকে আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

ছিনতাইয়ের শিকার সাইফুল ইসলাম কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় সোমবার সোহেল রানার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দু-তিন জনের বিরুদ্ধে দাউদকান্দি থানায় একটি মামলা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com