1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ব্যাটে গোল্ডেন ডাক পেলেও বলে দুর্দান্ত সাকিব, জিতলো দল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ২০২২ সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসানের শুরুটা হলো মিশ্র অভিজ্ঞতায়। ব্যাটিংয়ে নেমে পেলেন গোল্ডেক ডাক, বোলিংও সবমিলিয়ে গড়পড়তা।

তবে গুরুত্বপূর্ণ সময়ে নিজের শেষ ওভারটি দুর্দান্ত করেছেন সাকিব, জিতেছে তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

পয়েন্ট তালিকার তলানিতে থাকা গায়ানা সপ্তম ম্যাচে পেয়েছে দ্বিতীয় জয়ের দেখা। জ্যামাইকা তালাহওয়াসকে উত্তেজনাকর এক লড়াইয়ে ১২ রানে হারিয়েছে সাকিবদের দল।

১৭৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নামা জ্যামাইকার শেষ ৫ ওভারে দরকার ছিল ৬১ রান। হাতে ৬ উইকেট। এমন সময়ে সাকিব তার শেষ ওভার করতে এসে দেন মাত্র ২ রান। তুলে নেন ফ্যাবিয়েন অ্যালেনাকে। গুদাকেশ মোতি ডিপ মিডউইকেটে ধরেন লো ক্যাচ।

গায়ানার দিকেই তখন হেলে যায় ম্যাচটি। কিন্তু ব্রেন্ডন কিং জমিয়ে তুলেছিলেন লড়াই। শেষ ওভারে জ্যামাইকার যখন ২০ দরকার, ওডিয়েন স্মিথকে প্রথম বলেই ছক্কা হাঁকান কিং। ৬৪ বলে তুলে নেন সেঞ্চুরি।

কিন্তু নিজের লক্ষ্য পূরণ হলেও দলের লক্ষ্য পূরণ করতে পারেননি কিং। পরের বলে দেন ডট। তৃতীয় বলে পড়েন রানআউটের ফাঁদে (৬৬ বলে ৮ চার আর ৭ ছক্কায় ১০৪)

এরপর টানা দুই বলে আরও ২ উইকেট হারিয়ে ১৬৬ রানেই গুটিয়ে যায় জ্যামাইকা। সাকিব ৪ ওভারে ৩০ রানে নেন ১ উইকেট। ওডিয়েন স্মিথ ১.৫ ওভারে ২৬ রানে নেন ২ উইকেট।

এর আগে ব্যাট হাতেও ঝড় তুলেছিলেন স্মিথ। ১৬ বলে ৬ ছক্কায় করেছিলেন ৪২ রান। ৪৫ বলে ৬০ রানের ইনিংস খেলেন শাই হোপ। ১২ বলে হার না মানা ২৪ করেন কেমো পল।

১ বলে ০ করে ইমাদ ওয়াসিমের বলে এলবিডব্লিউ হন সাকিব। তারপরও সবমিলিয়ে ৮ উইকেটে ১৭৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় গায়ানা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com