1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ব্রাহ্মণপাড়া আশাবাড়ীতে তাফসীর মাহফিল অনুষ্ঠিত।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৩০১ বার দেখা হয়েছে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী মধ্যপাড়া ফোরকানিয়া মাদরাসা ও মসজিদের বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল শুক্রবার (৭নভেম্বর) মাদরাসা মসজিদ সংলগ্ন মাঠে মাদরাসা পরিচালনা পর্ষদ, যুব সমাজ ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন হযরত মাওলানা মুফতি ইব্রাহিম আরমান, বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করেন বুড়িচং আবিদপুর কলেজের অধ্যাপক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা মহানগরীর সভাপতি আলহাজ্ব অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইসলাম,তিনি তার আলোচনায় কুরআন হাদিসের আলোকে নামাজ ভিত্তিক সমাজ বিনির্মানের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন,আরো আলোচনা পেশ করেন যথাক্রমে ধানমন্ডি রেসকোর্স মাদানী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মুহাম্মদ উল্লাহ,আশাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি বোরহান উদ্দিন,আশাবাড়ী উত্তরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুফতি শাহিদুল ইসলাম, মাওলানা রুম্মান বিন হোসাইন, এইচ এম গোলাম কিবরিয়া রাকিব, মাওলানা নজরুল ইসলাম বাহারী।এসময় উপস্থিত ছিলেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা আবদুল হাকিম (রহ:)এর সু-যোগ্য জামাতা প্রবীণ আলেম উত্তরপাড়া জামে মসজিদের আজীবন খতিব বাগড়া দারুল উলূম কামিল মাদরাসার প্রাক্তন শিক্ষক অত্র মসজিদের সহ-সভাপতি হযরত মাওলানা আবদুল কাইয়ূম, অত্র মসজিদের ইমাম কাজী নাজমুল হাসান মানিক, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা কামরুজ্জামান,পরিচালনা পর্ষদের মো:শরিফুল ইসলাম, মো:আমিনুল ইসলাম, এমদাদুল হক ছবির,কোষাধ্যক্ষ অপুসহ আগত ধর্মপ্রাণ মুসল্লী সাধারণ। দেশ-জাতি দলমত নির্বিশেষে মুসলিম মিল্লাতের জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com