1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ব্রাহ্মণবাড়িয়ায় চার মাসের অন্তঃসত্ত্বাকে গণধর্ষণ, গ্রেফতার ২

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সিএনজি অটোরিকশা দিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নে ৪ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ২১ মার্চ দুপুরে সিএনজিযোগে ওই গৃহবধূ বাবার বাড়িতে যাওয়ার পথিমধ্যে সিএনজিচালক জিনদপুরের সঞ্জয় মিয়ার ছেলে সুমন মিয়া (২৫) ও তার সহযোগী একই ইউনিয়নের কড়ই বাড়ি গ্রামের শাহ আলমের ছেলে বাবু মিয়া (২৩) ধর্ষণ করে বলে নবীনগর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার এসআই মনির হোসেন বুধবার সকালে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে।

এ বিষয়ে নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, ধর্ষণের বিষয়টি নিশ্চিতের জন্য মেডিকেল পরীক্ষার জন্য গৃহবধূকে জেলা হাসপাতালে পাঠানোর পাশাপাশি গ্রেফতার দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com