1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ব্রিটেনের হবু রাজা চার্লসকে চুম্বন করেছিলেন বলিউড নায়িকা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৩৫ বার দেখা হয়েছে

১৯৮১ সালে ভারত সফরে এসেছিলেন চার্লস। মুম্বাইতে এসে হঠাৎ তার খেয়াল হল যে, তিনি সিনেমার শুটিং দেখবেন। সে সময় পদ্মিনী কোলাপুরীর ‘আহিস্তা আহিস্তা’ সিনেমার শুটিং চলছিল। চার্লস সেখানে পৌঁছলে পদ্মিনী তার গালে চুম্বন করেন। আকস্মিক এই ঘটনায় হতচকিত হয়ে যান চার্লস। পরে ব্রিটিশ সংবাদমাধ্যমের কাছে পদ্মিনীর পরিচয়ই হয়ে যায়, ‘যুবরাজ চার্লসকে চুম্বন করা মহিলা’ হিসাবে।

২০১৩ সালে এই ঘটনার কথা স্মরণ করতে গিয়ে পদ্মিনী বলেন, চার্লস মুম্বাইতে এসেছিলেন জানতাম। কিন্তু তিনি যে সিনেমার শুটিং দেখতে চান, জানতাম না। তিনি যখন ‘আহিস্তা আহিস্তা’ সিনেমার শুটিং দেখতে রাজকমল স্টুডিওতে এলেন তখন আমি গলায় মালা পরিয়ে তাকে সম্ভাষণ জানাই।

তবে এই ঘটনার জন্য একবার অপ্রস্তুত অবস্থাতেও পড়তে হয়েছিল তাকে। পদ্মিনী যখন লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন, তখন তাকে প্রশ্ন করা হয়, আপনিই কি সেই মহিলা যিনি চার্লসকে চুম্বন করেছেন? প্রশ্ন শুনে তিনি লজ্জিত হন বলে জানিয়েছেন পদ্মিনী।

‘আহিস্তা আহিস্তা’ সিনেমাটি পদ্মিনীর অভিনয় জীবনেও একটি মাইলফলক ছবি। এই ছবির জন্যই বিশেষ ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com