1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

বড় দুই চ্যালেঞ্জে দেশের ব্যাংকিং খাত : গভর্নর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বৈশ্বিক অর্থনীতির ঝুঁকি বিবেচনায় মূল্যস্ফীতি ও ডলারের দাম বৃদ্ধিকে দেশের ব্যাংক খাতের মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ডলার সহায়তা দেওয়া হলেও সংকট মোকাবিলায় ব্যাংক খাতকে একসঙ্গে কাজ করতে হবে।

আজ শনিবার (২৮ মে) ঢাকার অফিসার্স ক্লাবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

তিনি জানান, এসব চ্যা‌লেঞ্জ মোকা‌বিলায় আমদানির ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে সেগুলো মেনে চললে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

তিনি আরও বলেন, এ মুহূর্তে বিলাসী পণ্য আমদানি থেকে বিরত থাকা উচিত। এলসি ওপেনের ক্ষেত্রে কিছু মার্জিন দেওয়া হয়েছে এগুলো সকলকে মেনে চলতে হবে। বর্তমান সংকট কাটা‌তে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে সরাসরি ডলার সরবরাহ করছে। এটা অব্যাহত থাকবে। এছাড়া খাদ্য, শিশু-খাদ্য ,সার, জ্বালানি ও বিদ্যুৎ, কৃষিসহ প্রয়োজনীয় পণ্য আমদানির সুযোগ করে দেওয়া হয়েছে। যেসব পণ্য অতি প্রয়োজনীয় নয় সেগুলো আমদানিতে নিরুৎসাহিত করতে হবে।

করোনার সময় যেভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করা হচ্ছে বিদ্যমান চ্যালেঞ্জও সেভাবেই মোকাবিলা করবো বলে আশা প্রকাশ করেন গভর্নর ফজলে কবির।

করোনায় ১৮৯ জন ব্যাংকার মৃত্যুবরণ ক‌রে‌ছেন জানিয়ে গভর্নর ব‌লেন, ২০২০ সালে করোনায় চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছিল ব্যাংকিং খাতকে। ওই সময় ব্যাংকের কার্যক্রম সচল রাখ‌তে হ‌য়ে‌ছে। ব্যাংকগু‌লো সম্মুখ সা‌রিতে ছিল। চ্যালেঞ্জ মোকাবিলা কর‌তে গি‌য়ে কিছু ক্ষ‌তিও হ‌য়ে‌ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী ছাড়াও পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তারা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ব্যাংকের পক্ষ থে‌কে জানা‌নো হয়েছে, মেধাবীদের মাঝে আল-আরাফাহ ইসলামী ব্যাংক সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় প্রতি বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২০০ জন মেধাবী শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করছে। এর অংশ হিসেবে ২০১৯ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২০০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com