1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ভবানীপুরের মানুষের কাছে আমি চিরঋণী: মমতা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ২০১১ সালের রেকর্ড ভেঙে দিয়ে ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে বিজয়ী হয়ে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

রোববার কালীঘাটের বাসভবন থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। ভবানীপুরে মা-ভাই-বোন, সকল সহকর্মী এবং সারা বাংলার মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি বলেন, ‘সারা বাংলা খুব আঘাত পেয়েছিল যখন সব ভোটে জিতেও একটায় জিততে পারিনি। সেটা নিয়ে আদালতে মামলা চলছে। সেটা নিয়ে এখন কিছু বলছি না। অনেক চক্রান্ত চলেছিল। সব চক্রান্ত জব্দ করে দিয়েছে বাংলার মানুষ, ভবানীপুরের মানুষ। ভবানীপুরের মানুষের কাছে আমি চিরঋণী।’

ভবানীপুরে বিজয় নিশ্চিতে মুখ্যমন্ত্রীর থাকার ক্ষেত্রে কোনও বাধা থাকলো না মমতার। বিধানসভার ভবানীপুর আসনের উপনির্বাচনে ৫৮ হাজার ৮৩২ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল নেত্রী।

রোববারের ভোট গণনার ২১ রাউন্ডে তিনি এগিয়ে ছিলেন ৫৮ হাজার ৩৮৯ ভোটে। এর সঙ্গে যুক্ত হয় পোস্টাল ব্যালটের ৪৪৩টি ভোট। সব মিলিয়ে ৫৮ হাজার ৮৩২ ভোটে তৃতীয়বারের মুখ্যমন্ত্রিত্ব নিশ্চিত করলেন মমতা।

মমতা ৮২ হাজারের বেশি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২৫ হাজারের বেশি ভোট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com