1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ভরণপোষণ না দেয়ায় সন্তানকে ৫০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ২৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বরগুনায় পিতা-মাতার ভরণপোষণ আইনে মায়ের দায়ের করা মামলায় সন্তানকে পঞ্চাশ (৫০) হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। জেলায় এই আইনে এটাই প্রথম দণ্ড।

রায়ে ১৫ দিনের মধ্যে আর্থিক জরিমানা আদায় করা না হলে উভয় দণ্ডে দণ্ডিত হওয়ারও আদেশ দেন আদালত। গতকাল বুধবার বিকালের দিকে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নাহিদ হোসেন পিতা-মাতার ভরণপোষণ আইন ২০১৩ এর ৫ ধারায় এই রায় প্রদান করেন।

আসামিরা হলেন- বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের মো. ওয়ারেচ তালুকদারের ছেলে মো. কামাল হোসেন (৩৫) ও কামাল হোসেনের স্ত্রী মোসা. বিথি বেগম (২৫)।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলীর ইউনিয়নের ওয়ারেচ তালুকদারের স্ত্রী মোসা. হাজেরা বেগম (৬২) ছেলে মো. কামাল হোসেন (৩৫) ও তার স্ত্রী মোসা. বিথি বেগম (২৫) এর বিরুদ্ধে বিভিন্ন সময়ে মারধর ও ভরণপোষণ না দেয়ার অভিযোগে ২০১৯ সালের ৫ অক্টোবরে মামলাটি করেন। ওই বছরের ৩০ নভেম্বর মামলাটি আমলে নিয়ে আদালত তদন্তের নির্দেশ দেন এবং বুধবার এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. গাজী শাহ আলম বলেন, পিতা-মাতার ভরণপোষণ আইন ২০১৩-এর ৫ ধারার (১) অনুযায়ী কোনো প্রবীণ ব্যক্তি তার সন্তানদের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ আনলে এবং অভিযোগ প্রমাণিত হলে তাদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। সে অনুযায়ী আদালতের বিজ্ঞ বিচারক এই রায় দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com