1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ভান্ডারিয়ায় দুই দশক পর বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২২৬ বার দেখা হয়েছে

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকালে ভান্ডারিয়া পৌর অডিটরিয়ামে উপজেলা বিএনপি’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র আহ্বায়ক আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু।
এসময় তিনি বলেন দুর্নীতিতে বিশ্বের প্রথম হয়েছে ফ্যাসিস্ট হাসিনা এবং
ইতিহাসে স্বৈরাচারী দানবে শেখ হাসিনাই প্রথম। ইতিহাস খুঁজলে দেখা যাবে শেখ হাসিনার মত স্বৈরাচারী শাসক দ্বিতীয় খুঁজে পাওয়া বিরল।
তিনি আরো বলেন বিএনপিতে কোন দুর্নীতিগ্রস্ত লোক স্থান পাবে না,
তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় ওয়ার্ড থেকে শুরু করে পর্যায়ক্রমে কেন্দ্রীয় পর্যন্ত কমিটি গঠন করা হবে এবং দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে মূল্যায়িত করা হবে।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ মনির হোসেন আকন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এলিজা জামান,
পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা,
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট নুরুল ইমান বাবুল,পিরোজপুর জেলা বিএনপি’র
সদস্য মোঃ নজরুল ইসলাম খান, মোঃ সুমন হাওলাদার প্রমুখ।
ভান্ডারিয়ায় প্রায় দুই দশক পড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা,২৪ এর গণঅভ্যুত্থানের সকল শহীদদের মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com