1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ভারতীয় উপস্থাপিকাকে ধুয়ে দিলেন ওয়াসিম আকরাম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টসে চলতি এশিয়া কাপের জন্য ধারাভাষ্য কক্ষে আছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম।

সেখানে ধারাভাষ্য কক্ষের পাশাপাশি প্রি-ম্যাচ বা পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে নিয়মিত দেখা যায় সুইং অব সুলতানকে।

মাঠের বাইরে শান্ত মেজাজের ওয়াসিম চলতি এশিয়া কাপে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের দিন লাইভ চলাকালে কিছুটা মেজাজ হারিয়ে বসেন।

মূলত, স্টার স্পোর্টসের উপস্থাপিকা মায়ন্তী ল্যাঙ্গারের সঙ্গে আলোচনাকালে এমন ঘটনা ঘটে।

এই উপস্থাপিকা কিংবা টিভি চ্যানেল সারাক্ষণ ভারতীয় ক্রিকেট দল নিয়ে পড়ে থাকে বলেই মেজাজ হারিয়ে বসেন ওয়াসিম। এশিয়া কাপের সুপার ফোর পর্বে টানা দুই হারে এক ম্যাচ আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে চলে যায় রোহিত শর্মার দল। শ্রীলঙ্কার বিপক্ষে দলটির ম্যাচের পরের দিন ছিল পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ।

৭ সেপ্টেম্বর পাকিস্তান-আফগানিস্তান ম্যাচটি শুরু হওয়ার আগে এই দুই দল নিয়ে কথা না বলে মায়ন্তী ভারতকে নিয়েই কথা বলতে থাকেন। যেখানে আফগানিস্তান-পাকিস্তানের মধ্যে প্রি-ম্যাচ অ্যানালাইসিস না করে বরং ভারতের দুই হার নিয়ে ওয়াসিমকে প্রশ্ন করেন এই উপস্থাপিকা।

কিছুটা রাগ হয়েই পাকিস্তানি কিংবদন্তি পাশে থাকা সঞ্জয় মাঞ্জরেকরকে বলেন, ‘সঞ্জয়, এটা তোমার জন্য! তুমি এর উত্তর দাও।’ তবে ওয়াসিম আকরাম থেকে জানতে চান মায়ন্তী।

তখন এর উত্তরে পাকিস্তানের কিংবদন্তি সাবেক পেসার বলেন, ‘আমার মনে হয় রোহিত শর্মাও নিজেকে টিভিতে এতক্ষণ ধরে দেখে অসুস্থ হয়ে পড়বে। আমরা গতকাল (ভারত-শ্রীলঙ্কা ম্যাচের দিন) সারাক্ষণ ভারতকে নিয়েই কথা বলেছি। কিন্তু এখানে আজ অন্য দুই দল আফগানিস্তান-পাকিস্তানের খেলা আছে। সঞ্জয়, যা বলার তুমিই বলো।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com